শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার ম্যাচে গোল হয়নি

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

গতকাল পুনরায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। শেখ রাসেল ক্রীড়া চক্র গোলশূণ্য ড্র করেছে মুক্তিযোদ্ধার বিপক্ষে। ১৫ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখন তৃতীয় স্থানে। আর মুক্তিযোদ্ধা সংসদ ১৬ খেলায় ১১ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১ নম্বরে রয়েছে। ১৭ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ও সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে।