ইত্তেফাক রিপোর্ট
বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক কর্মকর্তাদের অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা, জুন-২০২১ এর আবেদনপত্রের হার্ডকপি গ্রহণের নির্ধারিত তারিখ ১৮ জুলাইয়ের পরিবর্তে ১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত ১ আগস্টের মধ্যে সরকারি কর্ম কমিশনের সচিব বরাবর আবেদনপত্রের হার্ডকপি পৌঁছাতে হবে। গত মঙ্গলবার বিকালে পিএসসির পরিচালক জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, পিএসসির পরিচালক মো. রাজা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১-এর আবেদনপত্রের হার্ডকপি জমাদানের সময়সীমা ১৫ জুলাইয়ের পরিবর্তে ২ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
