নাগেশ্বরীতে ব্যস্ততা বেড়েছে কামারশালায়

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৮:৪৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে কামারশালায়। এখন সকাল-বিকাল হাতুড়ির টুংটাং শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দোকানগুলোতে।

কামারপাড়া আমতলা মোড়ের শমসের আলী জানান, তাদের তৈরি যন্ত্রপাতি খুচরা ব্যবসায়ীরা এসে পাইকারি দরে কিনে নিয়ে যান। পরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে ফেরি করে বিক্রি করেন তারা। এছাড়া কিছু মৌসুমি ব্যবসায়ী রয়েছেন যারা শুধু ঈদের সময় এ ব্যবসা করে থাকেন।

ক্লান্তি ভুলে ব্যস্ত কামার পাড়া

নাগেশ্বরী পৌরসভার বটতলা মোড়ের কামার আমিনুল ইসলাম জানান, প্রতি বছর কোরবানির সময় কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এবার লকডাউনের কারণে কিছুটা আয় কমেছে।

ইত্তেফাক/এমআর