আফগানিস্তানে তুরস্কের সেনা উপস্থিতি নিয়ে তালেবানের হুঁশিয়ারি

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:০৫

আফগানিস্তানে তুর্কি সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে তালেবান। গোষ্ঠীটি বলেছে, মার্কিন বাহিনী যখন আফগানিস্তান ছাড়ছে, তখন তুরস্কের এ ধরনের সিদ্ধান্ত নিন্দনীয়।

তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তুরস্কের এই সিদ্ধান্ত অপরিণামদর্শী। এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন। এটি আমাদের জাতীয় স্বার্থবিরোধী।’ আগামী মাসে বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তুরস্কের কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে একমত হয় আঙ্কারা।

NATO praises Turkey's key role in Afghanistan mission - World News

গত ৯ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানান, তার দেশের সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক নিয়ে বিস্তারিত চুক্তি হয়েছে। এরদোয়ান বলেন, বিষয়টি নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। সেখানে আমরা জানিয়ে দিয়েছি, আমরা কতটুকু দায়িত্ব গ্রহণ করব এবং কতটুকু করতে পারব না।

তুর্কি প্রেসিডেন্টের ঐ ঘোষণার কয়েক দিনের মাথায় মঙ্গলবার আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ফের নিজেদের অবস্থান পরিষ্কার করল তালেবান।

ইত্তেফাক/টিআর