ঈদে নূর ভাবনার ‘মিস্টার এন্ড মিসেস কিউরিয়া’

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:৫৬

মডেল-অভিনেত্রী নূর ভাবনা। মিডিয়ায় পা রাখেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সিরিয়াল ‘ভালোবাসার আলো আঁধার’র মাধ্যমে। এরপর কাজ করেন ‘লাগ ভেল্কি লাগ’, ‘মান অভিমান’, ‘রসের হাড়ি’, ‘নিয়তি’সহ বেশ কিছু নাটকে। মডেল হয়েছেন গানচিত্রে। বেশ কিছু নাটকে ভাবনার অভিনয় প্রশংসিত হয়েছে। আসন্ন ঈদে প্রচার হবে ভাবনা অভিনীত নাটক ‘মিস্টার এন্ড মিসেস কিউরিয়া’। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এস আই সোহেল। ঈদ অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে প্রচার গবে।

ভাবনা বলেন, ‘এবার বেশ কিছু কাজের কথা থাকলেও লকডাউনের কারণে মাত্র একটি নাটকই প্রচার হচ্ছে। এর গল্পটি দারুণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঈদের পর নতুন কাজে অংশ নেব। চেষ্টা করছি ভালো কিছু কাজের মাধ্যমে নিজেকে মেলে ধরতে।’

তার কথায়, ‘কাজের সংখ্যা না বাড়িয়ে মান ধরে রাখার চেষ্টা করছি। কাজের প্রস্তাব থাকলেও বেছে বেছে কাজ করছি। ভালো কিছু কাজের মাধ্যমে সবার মনে জায়গা করে নিতে চাই। নায়িকা নয় অভিনেত্রী হতে চাই। দর্শকের ভালোবাসা নিয়ে অনেক দূর যেত চাই।’

ইত্তেফাক/বিএএফ