জনবল নিয়োগ দেবে পরিবেশ অধিদপ্তর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৮

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী,  রাজস্ব খাতভুক্ত আট পদে ৬৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন মাহবুব শরীফ 

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে  ৭ জন।  এই পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। উল্লিখিত পদে  নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হিসেবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা প্রদান করা হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে প্রতিমাসে বেতন প্রদান করা হবে।

গবেষণাগার সহকারী

গবেষণাগার সহকারী পদে নিয়োগ দেয়া হবে ৫ জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে বেতন হিসেবে দেওয়া হবে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।

স্টোরকিপার

স্টোরকিপার পদে  নিয়োগ দেওয়া হবে ৪ জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের  প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা

নমুনা সংগ্রহকারী

নমুনা সংগ্রহকারী পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

গাড়িচালক

গাড়িচালক পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালক হিসেবে নিয়োগে পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। 

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট

এই পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগ পেতে চাইলে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা । 

অফিস সহায়ক

অফিস সহায়ক পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক হিসেবে নিয়োগে পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদনকারীর বয়স

আবেদনকারীর বয়স ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

এই পদগুলোতে আবেদনের জন্য http://doe.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশ মতে ছবি এবং স্বাক্ষর আপলোডের পর আবেদনপত্র সাবমিশন সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহঅঢ়ঢ়ষরপধঃরড়হ চত্বারব িদেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি এসএমএস করে পাঠাতে হবে।