জীবননগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কুতুব উদ্দিন বিপুলকে (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে পাঠায় পুলিশ। জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
