‘তেলবাজদের কোনো রাজনীতি নেই’

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:৩৮

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছে, সুবিধাবাদী সবসময় সুবিধাবাদী, তাদের কোনো রাজনীতি নেই। তেলবাজদের কোনো রাজনীতি নেই। চোরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্যই বঙ্গবন্ধু বাকশাল সৃষ্টি করেছিলেন। তিনি সাধারণ দুঃখী মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু জাতির পিতা সে কাজ শেষ করে যেতে পারেননি। সুবিধাবাদীরা তাকে সপরিবারে হত্যা করে।

শুক্রবার (১৬ জুলাই) শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দলের সুবিধাবাদীরা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলো। এখন আবার তারাই পদ দখল করে বসে আছে বলে মন্তব্য করেছেন দলটির। আওয়ামী লীগের শ্রদ্ধেয় অনেক নেতা, সেনা সমর্থিত সরকারের আমলে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্ধন জুগিয়েছেন। তাকে মাইনাস করতে চেয়েছেন। শেখ হাসিনার বিকল্প ভাবতে শুরু করেছিলেন। তারা নিজেদের জাতীয় নেতা দাবি করেন। দলের দুর্দিনে সুবিধা নিতে চাওয়া এসব নেতাকে চিনতে হবে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, খুনি মুশতাকদের প্রেতাত্মারা এখনো আছে। তাদের খুঁজে বের করতে হবে। এখন অনেকে দাবি করেন তারা বাকশালের সদস্য ছিলেন, অথচ তারা ছাত্রলীগেরও সদস্য ছিল না।

ইত্তেফাক/এমএএম