চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:০৭

চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার মৌসুমী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে রামজীবন সাহা প্রকাশ আর জে সাহা নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (১৬ জুলাই) সিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটককৃত ব্যক্তি কোনো ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারেননি। এসময় তার কাছ থেকে ডাক্তারি প্যাড ও বিপি মেশিন জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় পাহাড়তলি থানায় মামলা হয়েছে। 


ইত্তেফাক/এনএ