মো.শহিদুল ইসলাম
প্রভাষক, হিসাববিজ্ঞান
বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুুল এন্ড কলেজ
ব্রাহ্মণবাড়িয়া
১। মডিগ্লিয়ানি ও মিলার কত সালে লভ্যাংশ নীতি সম্পর্কে প্রবন্ধ প্রকাশ করেন?
ক) ১৯৫০ খ) ১৯৫৮ গ) ১৯৬০ ঘ) ১৯৬১
২। আন্ত:ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সুদের হারকে কী বলে?
ক) কলমানি হার খ) বাজার সুদের হার
গ) প্রকৃত সুদের হার ঘ) নামিক সুদের হার
৩। চক্রবৃদ্ধিকরণের সংখ্যার সাথে ভবিষ্যত্ মূল্যের সম্পর্ক কিরূপ?
ক) উর্ধ্বমুখী খ) নিম্নমুখী
গ) নিরপেক্ষ ঘ) সমানুপাত
৪। প্রদেয় নোটের হ্রাস-বৃদ্ধি নিচের কোন ধরনের কার্যাবলির অন্তর্ভূক্ত?
ক) পরিচালন খ) বিনিয়োগ
গ) অনগদ ঘ) অর্থায়ন
৫। একটি কোম্পানির মজুদ পণ্যের গড় অবস্থান কাল ৩০ দিন এবং বাকি আদায়ের গড় সময় ৪০ দিন। গড় পরিশোধকাল ২০ দিন হলে নগদ রূপান্তর চক্র কত দিন?
ক) ৪০ খ) ৫০ গ) ৬০ ঘ) ৭০
৬। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৫০ খ) ১৯৫২ গ) ১৯৫৪ ঘ) ১৯৫৬
৭। নিচের কোনটিকে বন্ড বলা হয়?
ক) চিরস্থায়ী বন্ড খ) আয় বন্ড
গ) জাঙ্ক বন্ড ঘ) শূন্য কুপন বন্ড
৮। নতুন সাধারণ শেয়ার ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয় হতে বেশি হওয়ার কারণ কোনটি?
ক) স্থির ব্যয় খ) সুদের পরিমাণ
গ) উত্তরণ ব্যয় ঘ) পরিবর্তনশীল লভ্যাংশ
৯। কর পরবর্তী নিট মুনাফা ও নগদ আন্ত:প্রবাহের মধ্যে পার্থক্য কোনটি?
ক) নগদ ক্রয় খ) কাঁচামাল ক্রয়
গ) অবচয় ঘ) আয়কর
১০। মূলধন বাজেটিং এর বাট্টাকৃত কৌশল হলো-
i. গড় মুনাফার হার ii. নিট বর্তমানমূল্য
iii. আন্ত:প্রবাহ হার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। বৈচিত্র্যায়নের মাধ্যমে কোন ঝুঁকি হ্রাস করা যায় না?
ক) কোম্পানি ঝুঁকি খ) বাজার ঝুঁকি
গ) আর্থিক ঝুঁকি ঘ) তারল্য ঝুঁকি
১২। মি.ইন্দ্রজিত্ একজন ব্যবসায়ী। তিনি ক্রেতাদের নিকট পণ্যের মূল্য বাবদ চেক
বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। মি. ইন্দ্রজিত্ এর প্রাপ্ত দলিলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক) ব্যাংক কোম্পানি আইন ১৯৯১
খ) কোম্পানি আইন ১৯৯৪
গ) বিমা আইন ২০১০
ঘ) হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১
১৩। ABC কোম্পানির ৫ বছর মেয়াদি জিরো কুপন বন্ডের লিখিত মূল্য ১০০০ টাকা, প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডের মূল্য কত টাকা?
ক) ৬২০.৯২ খ) ৫৯৩.৪৫
গ) ৪৫৪.৫৫ ঘ) ৪৪০.০০
