বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজাকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেটটি তুলে নিয়ে এই কীর্তি গড়েন এই ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিনে আরো একটি দুর্দান্ত বোলিং স্পেল উপহার দিয়েছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো তুলে নিলেন ৫ উইকেট।
ওয়ানডেতে মাশরাফির উইকেট ২৬৯টি। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তবে এবার ছাড়িয়ে গেলেন তাকেও। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে।
???? Shakib Al Hasan surpasses Mashrafe Mortaza to become Bangladesh's leading wicket-taker in ODIs with the prized scalp of Brendan Taylor.
— ICC (@ICC) July 16, 2021
???? Watch #ZIMvBAN LIVE and FREE on https://t.co/CPDKNxoJ9v in select regions! pic.twitter.com/RsUO0kV3fu
এরপর আরো ৪টি উইকেট তুলে নেন সাকিব। এ নিয়ে ২১৩ ম্যাচে এখন পর্যন্ত সাকিবের উইকেট ২৭৪টি। সঙ্গে ওয়ানডেতে ৬৪৭৪ রানের মালিক টাইগার অলরাউন্ডার।
WICKET! Second for Shakib, Burl gone for 6. Zimbabwe are 105/5 in 20.3 overs#BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/WNYNfitqqB
— Bangladesh Cricket (@BCBtigers) July 16, 2021
এর আগে ২০১৬ সালেও একবার সর্বোচ্চ উইকেটশিকারী হন সাকিব। তবে পরবর্তীতে মাশরাফি তাকে টপকে যান। গত বছরের মার্চে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলা মাশরাফির আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা কম। সে হিসেবে রেকর্ডটা আপাতত সাকিবের কাছেই থাকছে। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দুইশ’র বেশি উইকেট নেয়া অন্য বোলার স্পিনার আবদুর রাজ্জাক।
Most ODI wickets for Bangladesh:
— CricTracker (@Cricketracker) July 16, 2021
Shakib Al Hasan - 270
Mashrafe Mortaza - 269
Abdur Razzak -207
Rubel Hossain - 129
Mustafizur Rahman - 124#ZIMvBAN
বাংলাদেশের হয়ে টেস্ট (২১০টি) ও টি-টোয়েন্টিতে (৯২টি) সর্বোচ্চ উইকেটশিকারীর রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন সাকিব। এবার ওয়ানডেতেও সেটি হয়ে গেল।
কেবল বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটে সেরাদের তালিকায় উপরের দিকেই থাকবেন সাকিব। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৬ হাজার রান ও ২৫০+ উইকেট শিকার করা মাত্র ৪ জন অলরাউন্ডারের একজন সাকিব।
ইত্তেফাক/এএএন
