হংকং ইস্যুতে চীনের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওয়াশিংটন নিষেধাজ্ঞার কথা জানায়। সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপের অভিযোগ এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। কর্মকর্তারা হংকংয়ের সঙ্গে চীনের যোগাযোগ অফিসের। তারা হলেন, যোগাযোগ অফিসের সব উপ-পরিচালক চেন ডং, হি জিং, লিং জিনিং, কিউ হংক, টান টিয়েনুই, ইয়াং জিয়ানপিং এবং ইয়িন জংগুয়া। -চ্যানেল নিউজ এশিয়া
