মাদারগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:৩০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর গ্রামে মুক্তার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মুক্তার হোসেনের ছোট ভাই কলেজ শিক্ষক মুহাম্মদ আলী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে চর গোপালপুর গ্রামে ফুটবল খেলা শেষে লোকজন অশ্লীল শ্লোগান দিয়ে মুক্তার হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মুক্তার হোসেন এর প্রতিবাদ করে। এই ঘটনার জের ধরে ঐ গ্রামের আলী আকবর মেম্বার এর নেতৃত্বে তার ভাই সোলাইমান ও কালা ভল্লা ও তার ছেলেরা  মুক্তারের উপর হামলা করে, এক পর্যায়ে তারা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

পরে আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মুক্তার হোসেন মারা যায়। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে ওসি মাহবুবুল আলম জানান। 

ইত্তেফাক/এসআই