মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। উপজেলার মান্দা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। শাহাপুর গ্রামের বাসিন্দারা জানান, ঐ গ্রামের নুরুল ইসলামের সঙ্গে রকেটের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুইপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আট জন আহত হয়। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচাজ ওসি শাহিনুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানায় দুই পক্ষের মামলার প্রস্তুতি চলছে।
