ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৮ দশমিক ৬০ পয়েন্টে। আর সপ্তাহ শেষেও পিই রেশিও অবস্থান করছে ১৮ দশমিক ৮১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে শূন্য দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতে ১১ দশমিক ৩৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩ দশমিক ৬৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৩ দশমিক ৯৪ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৮ দশমিক ৭৯ পয়েন্টে, খাদ্য খাতে ২০ দশমিক ৪২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২০ দশমিক ৫৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ২৪ দশমিক ২৫ পয়েন্টে, বিবিধ খাতে ২৪ দশমিক ২৮ পয়েন্টে, বিমা খাতে ২৪ দশমিক ৭৬ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ২৬ দশমিক ০৫ পয়েন্টে, সিরামিক খাতে ৩০ দশমিক ১২ পয়েন্টে, বস্ত্র খাতে ৩৭ দশমিক ৮৯ পয়েন্টে, আর্থিক খাতে ৪৪ দশমিক ৮৮ পয়েন্টে, পেপার খাতে ৪৫ দশমিক ০৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৪৯ দশমিক ১১ পয়েন্টে, চামড়া খাতে ৯২ দশমিক ৬৯ পয়েন্টে এবং পাট খাতে (-৩৭ দশমিক ৮১) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।
