চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার সংলগ্ন ২নং প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে তোলা হয়েছে ময়লার স্তূপ। রাস্তার পাশে রয়েছে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এই রাস্তার পাশে ময়লার স্তূপ থাকায় চলাচল করতে অসুবিধা হয় দুর্গন্ধের কারণে। ময়লার স্তূপ তিন-চার পর পর পরিষ্কার করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে ময়লার স্তূপ থাকায় ময়লার গন্ধে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা কষ্টকর হয়ে পড়ে। মাঝে মাঝে ময়লার ভাগাড়ে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট খেতে আসা কুকুরের তাড়া খেতে হয় সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের। তাই বিশেষ ভাবে অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে—তাড়াতাড়ি এই ময়লার স্তূপ অপসারণ করা হোক।
সিফাতুল্লাহ, শিক্ষার্থী, গ্লোবাল পলিটেকনিক এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, চাঁপাইনবাবগঞ্জ
