মাগুরা প্রতিনিধি
করোনা চিকিত্সার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে আইসিইউ নির্মাণ, উপজেলা পর্যায়ে করোনা চিকিত্সা এবং কর্মহীন মানুষের জন্য খাদ্য ও অর্থ সাহায্যের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাসদ) মাগুরা জেলা শাখা। রবিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেত্রী প্রকৌশলী শম্পা বসু, ভবতোষ বিশ্বাস, শাহীন মুন্সী প্রমুখ। বক্তারা অবিলম্বে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে আইসিইউ নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, উপজেলা পর্যায়ে করোনা চিকিত্সার দাবি জানান।
