যুক্তরাষ্ট্রে গত বছর দুইটি ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল। একটি প্রেসিডেন্ট নির্বাচন এবং অন্যটি করোনা ভাইরাসের হানা; কিন্তু এই দুইটি ইস্যুতেই আমেরিকানদের মধ্যে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় অর্ধেক মার্কিনি এখনো বিশ্বাস করেন, জো বাইডেন প্রতারণার মাধ্যমে জিতেছেন এবং তারা করোনার টিকা নিতে চান না। খবর সিএনএনের
মনমাউথ ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে, ৩৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন, বাইডেন জালিয়াতি করেই জিতেছেন। যদিও তারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। অন্যদিকে ৫১ শতাংশ মার্কিনি মনে করেন বাইডেন বৈধ উপায়ে জয় পেয়েছেন এবং তারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্কের মতে, জো বাইডেনের জয় বৈধ উপায়ে ছিল না এবং তারা টিকাও নেননি। ৪ শতাংশ টিকা নিলেও তারা বাইডেনের জয় নিয়ে নিশ্চিত নন। এর আগে মনমাউথ ইউনিভার্সিটির জরিপে দেখা গিয়েছিল, ৬৪ শতাংশ মার্কিনি বাইডেনের জয়কে স্বীকৃতি দেন না এবং তারা টিকাও গ্রহণ করেননি। রিপাবলিকানদের ৪০ শতাংশ টিকা নেননি এবং ৫৭ শতাংশ রিপাবলিকান বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মানেন না।
