জাহালমের কারাভোগ দুঃখজনক ও অনভিপ্রেত —তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্দোষ হয়েও জাহালমকে যে তিন বছর কারাভোগ করতে হয়েছে, এ ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত। দুর্নীতি দমন কমিশন এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ভুলবশত জাহালমকে তিন বছর কারাভোগ করতে হয়েছে। দুদক এরই মধ্যে তাদের ভুল স্বীকার করেছে। কেবল অপারেটরদের দেশি চ্যানেলগুলোকে প্রথম সারিতে রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশি টিভি চ্যানেলগুলোকে গুরুত্বের সঙ্গে প্রথম বিবেচনায় রাখতে হবে।’