ঈদের আগে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ। সোমবার সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় বেড়েছে।
ফেরি ও লঞ্চে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। মাইকিং করা হলেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।

স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি যাত্রীদের।

প্রতিদিনই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ।

গাদাগাদি করে লঞ্চে উঠছে যাত্রীরা।

ফেরি ও লঞ্চে যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন।
ইত্তেফাক/এএএম
