ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩:১০

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ভোরবেলা ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে ডাকাতদল। র‌্যাব পাল্টা গুলি করলে পালিয়ে যায় ডাকাতদলের কয়েকেজন। পরে ঘটনাস্থলে আহত দুই ডাকাতকে পাওয়া যায়। তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম