ঈদ উপলক্ষে ছয়দিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:১৭

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার (১৯ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্দরের সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ কয়দিন সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না।

জানতে চাইলে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, গতকাল রবিবার বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে মিটিং করা হয়েছে। মির্টিংয়ে ঈদ উপলক্ষে আমরা ৬দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এব্যাপারে ভারতের হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ীরা ৬দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজকর্ম শুরু হবে।

ইত্তেফাক/এএএম