টেকনাফ (কক্সবাজার): টেকনাফে বিজিবির মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদকবিরোধী এক র্যালি এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট হতে শুরু হয়। পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান (বিজিবিএম), টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম আছাদুদ জামান চৌধুরী, সেক্টর সদরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর জিএম সিরাজুল ইসলামসহ পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, পৌর মেয়র, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং মিডিয়াকর্মীসহ চার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পথসভায় মাদক সেবন, বহন ও কুফল সম্পর্কে প্রেষণা প্রদান করা হয় —ইত্তেফাক
