আপনার রাশিফল

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৫৪

২০ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২। শুভ বার: সোম। শুভ রত্ন: মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কোনো সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। নতুন বন্ধু লাভ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো আত্মীয় কারো সঙ্গে হঠাত্ দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আইনগত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন।