প্রিমিয়ার ব্যাংকে দুই দিনব্যাপী স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:১৪

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান গ্লাস হাউজ শাখায় ব্যাংকের গ্রাহক এবং কর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার জন্য সম্প্রতি দুই দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসইভিপি এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন, এসভিপি এবং গুলশান গ্লাস হাউজ শাখা প্রধান রাশেদ আক্তার এবং অপরাজিতা এনাবলার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচির উদ্বোধন করেন। দুই দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলশান গ্লাস হাউজ শাখায় আগত ব্যাংকের সব গ্রাহক ও কর্মচারীকে বিভিন্ন মেডিক্যাল ডায়াগনস্টিক পরীক্ষা বিনা মূল্যে প্রদান করা হয়। মেডিক্যাল ও টেকনোলজিক্যাল সার্ভিস প্রোভাইডার অপরাজিতা এনাবলার লিমিটেড এতে সার্বিক সহযোগিতা করে। —প্রেস বিজ্ঞপ্তি