শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকের পাবনা শাখা পাঁচ শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি লবণ এবং সাবান বিতরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসকের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় উক্ত ত্রাণসামগ্রী অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুজ তাছনীন ও তারানা আক্তার লাবনী, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোখলেসুর রহমান এবং ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
