ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ গোলচত্বর, ওলিপুর, চুনারুঘাট মিরপুর অংশে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে গড়ে তোলা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী, উপ-সহকারী প্রকৌশলী মাসুম আহমদ ছিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সার্ভেয়ার আবুল খায়ের, চুনারুঘাট থানা ও মাধবপুর থানার একদল পুলিশ।
