শায়েস্তাগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে শিল্প এলাকা অলিপুর পর্যন্ত মহাসড়কের উভয় পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। মহাসড়ককে ৪ লেনে উন্নয়নের কাজ অচিরেই শরু হবে। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয় । এতে মহাসড়কের উভয় পার্শ্বের প্রায় ২ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে রোডস এন্ড হাইওয়ের (সওজ) উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হতে অলিপুর পর্যন্ত মহাসড়কের উভয় পার্শ্বের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সড়ক ও জনপথের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ উচ্ছেদ দলকে সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতি, শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও চুনারুঘাট থানার পুলিশ।