আইইবি চট্টগ্রাম কেন্দ্রের রেলভূমি স্থায়ী লিজচুক্তি স্বাক্ষর

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের অনুকূলে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী লিজকৃত ১.১৩ একর ভূমি স্থায়ী লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকায় বাংলাদেশ রেলওয়ের সদর দফতর রেলভবনের কনফারেন্স রুমে (যমুনা) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে আইইবি’র পক্ষে স্বাক্ষর করেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এবং রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। এসময় উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি