করোনা ভাইরাসের টিকা গ্রহণের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩০ বছর বা তার বেশি বয়সিরা করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর।
গতকাল সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি সাংবাদিকদের জানান। এ বিষয়ে আইসিটি বিভাগের এক কর্মকর্তা বলেন, জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে আজই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়া হয়েছে।
