কাউখালীতে সরকারি নিয়ম ভঙ্গ করে কৃষি জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি ও আসপর্দ্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী এলাকার জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক-ক্ষেত-মজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিমাই মণ্ডল, মিলন হালদার প্রমুখ। কাউখালী সদর ইউনিয়নের আসপর্দ্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী মৌজার জমির মালিকদের কাছ থেকে প্রতি শতাংশে ৫/১০ টাকা হারে টাকা আদায় করা হচ্ছে এবং খাজনা আদায়ের নামে তাদের হয়রানি চলছে বলে বক্তারা অভিযোগ করেন। ২০১৫ সালের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ আছে কৃষি জমি পৌর কিংবা গ্রাম যে এলাকায় হোক না কেন, ২৫ বিঘা (৮.২৫একর) পর্যন্ত কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে ন।
