তিতাসে চালকদের সচেতনায় পুলিশের লিফলেট বিতরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

কুমিল্লার তিতাসে চালকদের সচেতনার লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গৌরীপুর-হোমনা সড়কে লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ। এসময় বৈধ গাড়ির সামনে সচেতনমূলক স্টিকার লাগানো এবং চালকদের ঝুঁকি নিয়ে গাড়ি না চালতে পরামর্শ দেয়া হয়।  

তিতাস থানার অফিসার ইনচার্জ সৈদয় আহসানুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, তিতাস থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, এসআই মধুসুধন সরকার, এসআই ইউসুফ আলী খান, এসআই আব্দুর রহমান প্রমুখ।