পাবনার চাটমোহর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের কর্ণার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস্ হাইস্কুলে মুক্তিযুদ্ধের কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, থানার ওসি সেখ মোঃ নাসীরউদ্দিন, প্রধান শিক্ষিকা সিস্টার মেরী মনিকসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের কর্ণার স্থাপন করা হবে। এ সকল কর্ণারে মুক্তিযুদ্ধের বই থাকবে, থাকবে বিভিন্ন চিত্র।
