ধীরে ধীরে অপেক্ষার পালা শেষ হয়ে আসছে অ্যাপল প্রেমীদের। আর সেই সাথে বের হয়ে আসছে আসন্ন সেপ্টেম্বরে উন্মোচন হতে যাওয়া নতুন আইফোন ১৩'র নানা ধরনের আপডেট সম্পর্কে। তাইতো প্রথমবারের মত আইফোন প্রেমীদের চমকে দিতে অ্যাপল ওয়াচের মতো নতুন আইফোনে ‘অলওয়েজ-অন’ ডিসপ্লে ফিচারের রিউমারে চাউর প্রযুক্তিবিশ্ব।

‘অলওয়েজ-অন’ ডিসপ্লে ফিচারের পাশাপাশি ডিসপ্লে'তে থাকতে পারে ১২০হার্জ্বের রিফ্রেশ রেট এবং ভিডিও রেকর্ডিং সিস্টেমও আপগ্রেড হতে পারে বলে জানা গেছে ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদন থেকে। টেক সাংবাদিক মার্ক গার্ম্যানের বরাত দিয়ে তার লেখা নিউজলেটার ‘পাওয়ার-অন’ থেকে নতুন আইফোনের সম্ভাব্য ফিচার নিয়ে নানা তথ্য উপাত্ত হাজির করেছে ব্লুমবার্গ। তবে ‘অলওয়েজ অন’ ডিসপ্লে কীভাবে কাজ করবে লেটারে সেটা বলেননি গার্ম্যান।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ওয়াচের মতো আইফোনের ২০২১ সালের মডেলের পর্দাতে ‘লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড’ (এলটিপিও) প্যানেলের ব্যবহার হতে পারে, এ ছাড়াও ছোট স্ক্রিন নচ, এ১৫ চিপ এবং আরও ভালো ভিডিও রেকর্ডিং ফিচার ও আইফোন ব্যবহারকারী উন্নত ব্যাটারি লাইফ থাকবে বলে জানিয়েছেন তিনি।
দুটো কালার অপশন পার্ল এবং সানসেট গোল্ড সিরিজের আইফোন ১৩এ ডিসপ্লের উন্নতি ছাড়াও থাকতে পারে লাইডার (লাইট ডিটেক্টর এন্ড রেঞ্জিং সিস্টেম-LiDAR) সুবিধা। এছাড়াও ফোনগুলিতে সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ, সর্বনিম্ন ১২৮ জিবি স্টোরেজে থাকতে পারে। এছাড়াও নতুন মডেলের এই ফোনগুলিতে ওয়াই ফাই ৬ই সাপোর্ট করবে আর আগের চেয়ের চেয়ে আরও উন্নত ওয়াইড অ্যাংগেল লেন্সের ব্যবহারের পাশাপাশি আইফোন ১৩'র প্রো-ক্যামেরা মডিউল এর আগের সিরিজ এর থেকেই হতে পারে বলে জানা গেছে ট্রেন্ডফোর্স থেকে।

গার্ম্যান শুধু আইফোন নয়, অ্যাপলের ম্যাকবুক প্রো কবে আসতে পারে, সে ব্যাপারেও আভাস দিয়েছেন। তার মতে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে ম্যাকবুক প্রো উৎপাদনের কাজে হাত দেবে অ্যাপল। পরে সেপ্টেম্বর ও নভেম্বরের মধ্যবর্তী সময়ে পণ্যটি বাজারে আনবে প্রতিষ্ঠানটি।
ইত্তেফাক/আরকে
