তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো, নুরুল হক, প্রভাষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
২। রিং টপোলজি:এই ধরনের সংগঠন কম্পিউটার সমূহকে নোডের সাহায্যে বৃত্তাকার নেটওয়র্কে সংযুক্ত করা হয়। প্রত্যেক কম্পিউটারে একটি Incoming এবং Outgoing লাইন থাকে। নেটওয়ার্কে কোন কম্পিউটার সংকেত পাঠালে তা পরবর্তী কম্পিউটারে যায় এবং কম্পিউটার উক্ত সংকেত গ্রহণ করে এবং প্রয়োজন না হলে পরবর্তী কম্পিউটারে প্রেরণ করে। এভাবে তথ্য একমুখীভাবে বৃত্তাকার পথে ঘুরে আসে। এই নেটওয়ার্কের সাহায্যে একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারে বিচ্ছিন্নভাবে সংকেত পাঠাতে পারে না। ফলে কোনো কম্পিউটার খারাপ হলে বা একটি নোড বিচ্ছিন্ন থাকলে পুরো নেটওয়ার্কটি অকেজো হয়ে যায় এবং নষ্ট হওয়া কম্পিউটার অপসারণ না করে নেটওয়ার্কে কাজ করা সম্ভব হয়
সুবিধা: ১। এই নেটওয়ার্কে কোন সার্ভারের প্রয়োজন হয় না।
২। এই নেটওয়ার্কে সকল কম্পিউটারের গুরুত্ব সমান।
৩। রিং নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর দক্ষতা কমে না।
অসুবিধা: ১। এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
২। এই নেটওয়ার্কে কোনো সমস্যা হলে তা নিরূপন করা বেশ জটিল।
৩। নেটওয়ার্কে কোন কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যহত করে।
৪। ডেটা চলাচলের গতি কম।
৩। বাস টপোলজি:এই নেটওয়ার্কে একটি ট্রান্সমিশন মিডিয়ার সাথে সকল ওয়ার্ক স্টেশন সংযুক্ত থাকে। এই ট্রান্সমিশন মিডিয়াটিকে স্বল্প দৈর্ঘ্যের তারের মাধ্যমে যুক্ত করা হয়। একটি কম্পিউটার অন্য কম্পিউটারে সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলো তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। এই সংগঠনের লাইন সংযোগ সহজ এবং বিশ্বস্ত। এই নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয় না।
সুবিধা: ১। এই নেটওয়ার্কে একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারে কাজ করতে অসুবিধা হয় না।
২। এই সংগঠনের লাইন সংযোগ সহজ এবং বিশ্বস্ত।
৩। এই নেটওয়ার্কে কোন নোড যোগ করলে বা সরিয়ে নেটওয়ার্কে কার্যক্রম ব্যাহত হয় না।
৪। নেটওয়ার্কের বাস সহজে সমপ্রসারণ করা যায়।
৫। বাস নেটওয়ার্ক টপোলজিতে কম তারের প্রয়োজন হয়, ফলে খরচ কম হয়।
অসুবিধা: ১। ডেটা চলাচলের গতি কম।
২। মূল বাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
৩। এই নেটওয়ার্কে ত্রুটি সনাক্ত করা বেশ জটিল।
৪। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশনে বিঘ্ন ঘটায়।
