দিরাইয়ে নানা আয়োজনে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনের মাধ্যমে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ২য় মৃত্যুবার্ষিকী পালন করেছে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল ৮ ঘটিকায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রয়াত নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বেলা ১টায় কার্যালয় প্রাঙ্গণে স্মৃতি পরিষদের আহ্বায়ক পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত্ রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য হেলু মিয়ার পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, এবিএম মাসুম প্রদীপ, পঙ্কজ পুরকায়স্থ, যুবলীগ নেতা লালন মিয়া প্রমুখ।