শোক সংবাদ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

আলিম উদ্দিন মোল্লা

বাগেরহাটে মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। সোমবার সন্ধ্যায় তিনি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় চিরলিয়া বিষ্ণুপুর কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সহযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।