পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৯:৩৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

শাওমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ২০২১ সালের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন মি ১১ লাইট। নজরকাড়া ডিজাইনের এই ডিভাইসটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। হালকা ওজনের পাশাপাশি ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজলে মি ১১ লাইট হতে পারে আপনার জন্য সেরা ডিভাইস। স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি ব্র্যান্ড হিসেবে উপলব্ধি করতে পারে মি ফ্যানদের জন্য প্রযুক্তি কতটা অপরিহার্য। সে কারণেই মি সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সকল চাহিদা পরিপূর্ণ করা। মি ১১ সিরিজটিও এর ব্যতিক্রম নয়। আগের সফলতায় অনুপ্রাণিত হয়ে, ফ্যাশনেবল তরুণদের জন্য হালকা-পাতলা ডিজাইন ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিতে আমরা নিয়ে এসেছি মি ১১ লাইট। ফোনটির ওজন মাত্র ১৫৭ গ্রাম, মি ১১ লাইট ডিভাইসটিত আছে পাতলা ও প্রিমিয়াম ফিনিশ, প্রায় বেজেলহীন ৯০ হার্জ ডিসপ্লে এবং দারুণ ট্রিপল ক্যামেরা সেটআপে।’

২০২১ সালের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন মি ১১ লাইট এর পুরুত্ব মাত্র ৬.৮মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। মি ১১ লাইট ফোনটি হাতে ধরে ব্যবহারের জন্য খুবই উপযোগী একটি ডিভাইস। ফোনটির সামনে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে রয়েছে। মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। মি ১১ লাইট ডিভাইসটি স্পষ্ট শব্দের সঙ্গে দেবে দুর্দান্ত সব ছবি। মি ১১ লাইট ফোনে রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ, সাপোর্ট করে হাই-রেস অডিও এবং সঙ্গে আছে হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন, তৈরি করা যাবে সব মিডিয়ার জন্য কনটেন্ট। সরু ও হালকার মধ্যে মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা। পূর্বসূরিদের মতো ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে মি ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স দিতে প্রয়োজন শক্তিশালী ব্যাটারি। তাই মি ১১ লাইট ডিভাইসে দেয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএএইচের ব্যাটারি।  মি ১১ লাইট স্মার্টফোনটি দেশের বাজারে জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অচিরেই বাংলাদেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬+১২৮ জিবি ও ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৯,৯৯৯ ও ৩১,৯৯৯ টাকা।