করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রাহমান সম্প্রতি এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের কাছে ১০টি অক্সিজেন কনসানট্রেটর মেশিন হস্তান্তর করেন। ডিসিসিআই সহ-সভাপতি মনোয়ার হোসেন এফবিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. হাবিব উল্ল্যাহ ডন এবং পরিচালক আবুল কাসেম খান এ সময় উপস্থিত ছিলেন
------------------------------
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান
-----------------------------------------
চট্টগ্রামের কর্ণফুলী ও চন্দনাইশে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কলেজ বাজার উপশাখা এবং খাঁন হাট উপশাখা সম্প্রতি ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. হাবিবুর রহমান, ডিএমডি হাসান ইকবাল ও মো. নজরুল ইসলাম
-------------------------------------
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জের কটিয়াদী, সাতক্ষীরার শ্যামনগর, ঢাকার স্টাফ কোয়ার্টার এবং কুমিল্লার দাউদকান্দীর গৌরীপুরে সম্প্রতি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শ্যামনগর উপশাখার উদ্বোধন করেন পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম সাইদুর রহমান, শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী সভাপতিত্বে কিশোরগঞ্জের কটিয়াদী উপশাখার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ
