আইফোন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই নানা কারণে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। প্রয়োজন মোতাবেক অন্যান্য সব ডাটা ট্রান্সফার করা গেলেও বাধ সাধে হোয়াটঅ্যাপ চ্যাট ব্যাকআপ ট্রান্সফার করতে গিয়ে।
কারণ, আইফোন থেকে এন্ড্রয়েড ফোনে সুইচ করার সময় চ্যাট ব্যাকআপ ট্রান্সফার করতে, হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে কোনও পৃথক অপশন নেই। এর প্রধান কারণ হোয়াটসঅ্যাপ আইফোনের চ্যাট ব্যাক আপ সেভ করে আই ক্লাউডে অন্যদিকে এন্ড্রয়েড ফোনে ব্যাকআপ সেভ হয় গুগল ড্রাইভে। যদিও ইমেলের মাধ্যমে গোটা চ্যাট ব্যাকআপ ট্রান্সফার করেও রিস্টোরেশন সম্ভব। কিন্তু, এটি খুবই কষ্টকর উপায়। তবে, অন্য উপায়েও চ্যাট ব্যাকআপ রিস্টোর নিশ্চিত করা সম্ভব।
নিচের নিয়মগুলো অনুসরণ করে সহজেই আইফোন থেকে এন্ড্রয়েড ফোনে চ্যাট ব্যাক আপ ট্রান্সফার করে নিতে পারবেন-

* আইফোন-এ হোয়াটসঅ্যাপ ওপেন করে যে চ্যাট ট্রান্সফার করতে চান, সেই রকম একটি চ্যাট ওপেন করুন।
* এবার More অপশনে ট্যাপ করে Export Chat সিলেক্ট করুন।
* তার পরে Share মেনু সিলেক্ট করে Mail অপশন বেছে নিন। এবার আপনার মেইলবক্সে চ্যাট ফাইল অ্যাটাচ হয়ে যাবে।
* এন্ড্রয়েড ফোনে যে ইমেইলের মাধ্যমে লগ ইন করা রয়েছে, সেই ইমেইলে এই চ্যাট ব্যাকআপ পাঠিয়ে দিন।
* এবার এন্ড্রয়েড ফোনে ইমেইল ইনবক্স ওপেন করুন। ইমেইল থেকে অ্যাটাচমেন্ট ডাউনলোড করুন। এবার যে কটি চ্যাট আপনি ট্রান্সফার করতে চান সব চ্যাটের জন্য এই একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
* আপনার এন্ড্রয়েড ফোনে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ইনস্টলড থাকলে, তা ডিলিট করে, আবার নতুন করে ইনস্টল করুন। এবার সেট আপের সময় Restore অপশন সিলেক্ট করে Next সিলেক্ট করুন।
* এবার আপনার সব গুরুত্বপূর্ণ চ্যাট এন্ড্রয়েড ফোনে চলে আসবে এবং তা হোয়াটসঅ্যাপ-এর মধ্যেই দেখতে পাবেন।
ইত্তেফাক/আরকে
