দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হচ্ছে মিউজিক্যাল লাইভ ‘মিউজিক ফেস্ট’। প্রতি পর্বে একজন জনপ্রিয় শিল্পী উপস্থিত থেকে গান শোনাচ্ছেন দর্শকদের। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি শিল্পীর সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারছেন। অনুষ্ঠানটিতে আজ গান পরিবেশন করবেন সংগীতশিল্পী এস আই টুটুল। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে।
