একাদশে ৯ বাঁহাতি

আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫৫

জিম্বাবুয়ের বিরুদ্ধে গতকাল সিরিজের শেষ টি-২০ তে ৯ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে একাদশ গঠন করেছে বাংলাদেশ। মেহেদী হাসানের জায়গায় একাদশে ফেরা নাসুম আহমেদও বাঁহাতি। একাদশে ডানহাতি ব্যাটসম্যান শুধু অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান। সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের একাদশে ছিল ৮ বাঁহাতি ব্যাটসম্যান। টি-২০’র ইতিহাসে এত বাঁহাতি নিয়ে একাদশ গড়ার নজির আগে কখনো দেখা যায়নি। এর আগে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ ৪ বার, দক্ষিণ আফ্রিকা ৩ বার ম্যাচ খেলেছিল।