স্পোর্টস রিপোর্টার
টোকিও অলিম্পিক গেমসেও ইংলিশ ব্রিটেনের সাঁতারু এডাম পিয়েতি পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে নিজের স্বর্ণ অক্ষুণ্ন রাখলেন। টোকিও অলিম্পিক গেমস সাঁতার হতে ব্রিটেনের ঘরে প্রথম সোনার পদক তুলে দিলেন এডাম। সময় নিয়েছেন ৫৭.৩৭ সেকেন্ড। নেদারল্যান্ডসের আরনো কিমিনগা রুপা এবং ইতালির নিকোলো মাটিনেঝি ব্রোঞ্জ পেয়েছেন। আগের বারও এই সাঁতারু সোনার পদক জয় করেছিলেন একই ইভেন্টে। আবার সেই ইভেন্টেই এবার সোনার পদক জয় করে সুইমিংপুরে সিংহের গর্জন তুললেন এবারের প্রথম ব্রিটিশ সাঁতারু।
সাত বছর ধরে নিজের পারফরম্যান্স ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করে আসছিলেন এডাম পিয়েতি। গত তিনটি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পিয়েতি সোনার পদক তুলে এনেছেন। এই পাঁচ বারই বিশ্ব রেকর্ড ভেঙে ছিলেন। পিয়েতি টোকিও অলিম্পিক গেমেস আরো সোনার পদক জয় করবেন। তাকে নিয়ে ব্রিটিশদের স্বপ্নটা অনেক বেশি। আরো একধিক ইভেন্টে খেলবেন।
নতুন করে ইতিহাস খেলা একটা তার কাছে নতুন কিছু না। জানিয়েছেন এক পা এগুলাম। টোকিও অ্যাকুয়েটিক সেন্টারে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে ফিনিশিং টাচ দিয়েই সিংহের মতো গর্জন করে উঠলেন। পুরো সুইমিংপুল কাঁপিয়ে দিয়েছিলেন ইতিহাস গড়া এই সাঁতারু। টোকিওতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে গেছে। আমার জীবন থেকেও এক বছর চলে গেছে। তবে এই চলে যাওয়া আমাকে আরো উচ্চতায় নিয়ে গেছে।
