কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের (মনিপাল এএফসি হসপিটাল) চিকিত্সক ডা. তানভীর আকবরকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে ও রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে কুমিল্লা নগরীর নোয়াগাঁও এলাকার মোজাম্মেল হোসাইন অয়ন (৩২), আব্দুল্লাহ আল-মামুন অনন্ত (২৫) ও আব্দুল কাদের অনিক (২২)।
কোতোয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
