রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সিল করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারে চলমান সহিংসতার কারণে আরও অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফররত জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মানুষের জন্য আমাদের সীমান্ত যথেষ্ট খোলা রেখেছিলাম। আমরা (নতুন) আর গ্রহণ করতে পারছি না। আমরা সীমান্ত সিলগালা করে দিয়েছি। এখন প্রতিবেশী অন্য দেশগুলোকে সীমান্ত খোলা রাখার কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা শুনেছেন যে মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় বৌদ্ধ ও হিন্দুসহ বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তার জন্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি অ্যাঞ্জেলিনা জোলিকে জানিয়েছেন যে বাংলাদেশ চায়, সব রোহিঙ্গা যাতে নিরাপদে তাদের আসল জায়গা রাখাইন রাজ্যে ফিরে যায়। যত দ্রুত সম্ভব তাদের সবাইকে ফিরে যেতে হবে। 

আরও পড়ুন: সিস্টারদের যৌনদাসীর মতো ব্যবহার করছে যাজকরা: পোপ

ইত্তেফাক/এমআই