অনলাইনে গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সরকারি আইসিটি পেশাজীবীদের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’-এর আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন, সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুল জব্বার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সিস্টেম এনালিস্ট ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব প্রকৌশলী রতন চন্দ্র পাল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা এর কোর টিম মেম্বার এএসএম হোসনে মোবারক।
ইত্তেফাক/এমআর
