বিশ্বজুড়ে সৌন্দর্য আর রূপান্তরের প্রতীক হলো প্রজাপতি। কদর্য শুঁয়োপোকা থেকে অপরূপ প্রজাপতি জন্ম নেয়। এদের ডানাজুড়ে থাকে অপূর্ব সব রঙের ছোপ। জাপানে প্রজাপতি সুন্দরী তরুণীর প্রতীক। চীনে এটি সরাসরি প্রেমে মগ্ন হবার পরিবেশ ঘোষণা করে। কোথাও কোথাও মনে করা হয়, যার গায়ে প্রজাপতি বসবে সে ৭০ বছর বাঁচবে। ‘বাটারফ্লাই’ কথাটার একটা অর্থ হলো ‘৭০’। আমাদের দেশে কারো গায়ে প্রজাপতি বসলে সেটা ‘বিবাহের সম্ভাবনা’ বলে মজা করা হয়। প্রাচীন মেক্সিকোতে ওরা তরকারির দেবতা হিসেবে পরিচিত। সারা পৃথিবীতে ১৫ থেকে ২০ হাজার প্রজাতির প্রজাপতি আছে। আর আছে সাহিত্য ও সংস্কৃতি জুড়েও।
