বরিশালে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৩৮

বরিশাল অফিস

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গে গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে বিভাগের বরিশাল জেলায় তিন জন, পিরোজপুর জেলায় এক জন, এবং ঝালকাঠীতে এক জন মৃত্যু বরণ করেছেন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচ জন এবং উপসর্গ নিয়ে আট জন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ২০৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জন আক্রান্ত হয়েছে।