গণপরিবহন চালু হলে চলবে ট্রেন

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:১৬

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষে গণপরিবহন চালু হলে ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

লঞ্চ-ট্রেন-দূরপাল্লার বাস চলাচল শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ। এরপর বিধিনিষেধ না বাড়ানো হলে চলবে গণপরিবহন।

স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে সর্বাত্মক প্রস্তুত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইত্তেফাক/কেকে