খাদিজা মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা মাহমুদ আনোয়ার কাইজার। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. ছানাউল্লাহ সরকার, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আবদুল হক সরকার, বিআরডিবি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার, মো. অহিদ মোল্লা প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা নাচ-গানের মাধ্যমে উপস্থিত সহস্রাধিক দর্শককে মাতিয়ে রাখেন।
